বগুড়ায় জাল টাকাসহ গ্রেফতার-২
- আপডেট সময় : ০৩:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলী থানায় জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি।
জানা গেছে, মঙ্গলবার (২৪ জানুয়ারি ) রাত ৯.৩০ সময় জেলার গাবতলী থানার সন্ধ্যাবাড়ী মধ্যপাড়াস্থ (ভবের বাজার) সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার মুদি দোকানের সামনে থেকে ১,০০,০০০/- ( এক লক্ষ) জাল টাকাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়া’র ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম এ অপারেশন পরিচালনা করেন।
আটকৃতরা হলেন,জেলার গাবতলী থানাার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার মো. আবুল কাশেমের পুত্র মো. শহিদ (৩৭)। অপরজন জয়ভোগা উত্তরপাড়া গ্রামের মবে মন্ডল ওরফে লইবা মন্ডল ওরফে রফিকুল ইসলামের পুত্র মো. সাজু ওরফে সুজা (৩৭)।
আটকৃত শহিদ (৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি ও সাজু এর বিরুদ্ধে ০২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রহিয়াছে।
জেলা পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























