ফাঁসির রায় শুনে শুকরিয়া আদায় করেন আসামি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফাঁসির রায় শুনে শুকরিয়া আদায় করেন আসামি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ফাঁসির রায় শুনে শুকরিয়া আদায় করেন আসামি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
ফাঁসির রায় শুনে শুকরিয়া আদায় করেন আসামি

ফাঁসির রায় শুনে কাঠগড়ার মধ্যে সেজদাহ দেন তিনি। আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন এবং শুকরিয়া আদায় করেন। বলতে থাকেন, ‘ভালো হয়েছে’।

দক্ষিণখানে স্ত্রী ও ছেলে-মেয়েকে খুনের মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জুনিয়র সহকারী ম্যানেজার রাকিব উদ্দিন আহম্মেদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ আদেশ দেন।

রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ফাঁসির রায় শুনে কাঠগড়ার মধ্যে সেজদাহ দেন তিনি। আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন এবং শুকরিয়া আদায় করেন। বলতে থাকেন, ‘ভালো হয়েছে’।

রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী মুন্না রহমান। তিনি বলেন, জুয়ার কারণে এ ঘটনা ঘটেছে। সাংবাদিকদের এ বিষয়ে লেখার অনুরোধ জানান তিনি।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি, উচ্চ আদালতও এ রায় বহাল থাকবে।

আসামি রায়ের প্রতিক্রিয়ার বিষয়ে তিনি বলেন, আসামি নিজেও চেয়েছিলেন তার ফাঁসির রায় হোক। তিনি তার মৃত ছেলে-মেয়ের কাছে যেতে চান।

এদিকে রায় ঘোষণার আগে বিচারক বলেন, আসামি ঠাণ্ডা মাথায় তিন ব্যক্তিকে হত্যা করেছে। আদালত মনে করে, তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া সমীচীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!