প্রশিক্ষক হতে আগ্রহী শিক্ষক ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারদের আবেদন নেওয়া প্রক্রিয়া শুরু
- আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
প্রশিক্ষক হতে আগ্রহী শিক্ষক ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারদের আবেদন নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে।
অষ্টম ও নবম শ্রেণিতে ২০২৪ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে প্রশিক্ষক হতে আগ্রহী শিক্ষক ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারদের আবেদন নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে জেলাপর্যায়ের প্রশিক্ষক হতে শিক্ষক ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজারদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। জেলাপর্যায়ের প্রশিক্ষক হতে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তারা।
অন্যদিকে উপজেলা পর্যায়ের প্রশিক্ষক হতে ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। ইএমআইএসের ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করা হবে।
বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম। এ বিষয়ে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদেরও জানানো হয়েছে। স্কিমের জারি করা আদেশটি বৃহস্পতিবার প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আদেশে বলা হয়, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করা হবে। প্রশিক্ষক হতে আগ্রহী সংশ্লিষ্ট শিক্ষক বা অ্যাকাডেমিক সুপারভাইজারকে ইএমআইএসের ওয়েবসাইটে ‘এনসিএফ প্রশিক্ষকদের জন্য লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিংক আবেদন করুন
এ প্রবেশ করে আবেদন ক রাযাবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ















