সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী’র আগমন সফল করতে রংপুর জেলা যুবলীগের আনন্দ মিছিল
রংপুর থেকে হিমেল মিত্র
- আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী’র আগমন সফল করতে রংপুর জেলা যুবলীগের আনন্দ মিছিল বের করে।
রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ও বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে জেলা যুবলীগের উদ্যোগে সাবেক যুগ্ম আহ্বায়ক লক্ষীন চন্দ্র দাসের আয়োজনে এবং রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য ডিজেল আহমেদ এর সহযোগিতায় আনন্দ মিছিল ৩০ জুলাই রবিবার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে রংপুর জেলা যুবলীগের আয়োজনে একটি বনার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিসির মোড় বঙ্গবন্ধুর মুরালে এসে শেষ হয়।
পরে সেখানে এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করে নেতাকর্মীরা।
এসময় জেলা যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

























