প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা; তিন বাহিনীর প্রধানদের ফুলেল অভিবাদন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা; তিন বাহিনীর প্রধানদের ফুলেল অভিবাদন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন 

প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা; তিন বাহিনীর প্রধানদের ফুলেল অভিবাদন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা; তিন বাহিনীর প্রধানদের ফুলেল অভিবাদন

 

 

 

 

প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা; তিন বাহিনীর প্রধানদের ফুলেল অভিবাদন

 

 

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিবেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও মন্ত্রী পরিষদের সদস্যরা।

 

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৯ মিনিটে তিন বাহিনীর প্রধানরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার-এ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এর আগে, রাত ১২টা বাজার এক মিনিট আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে পৌঁছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পড়ুন>>অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

 

রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যরা সম্মিলিতভাবে শহীদ বেদিতে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু, তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান-কে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

গভীর শ্রদ্ধা, নীরবতা ও প্রার্থনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর স্মরণীয় হয়ে ওঠে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!