ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই

প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ন ও টেকসই আবাসন ব্যবস্থার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার পাশাপাশি সবার জন্য পর্যাপ্ত এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি উল্লেখ করেন যে, ১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ বর্তমান দ্রুত নগরায়ন ও ক্রমবর্ধমান জনসংখ্যার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮৬ সাল থেকে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রত্যয় সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব বসতি দিবস আমাদের সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়।

পড়ুন>>প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, সরকার বাসস্থানকে কেবল একটি ঘর হিসেবে না দেখে বরং নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ এবং নাগরিক সেবার সমন্বিত প্যাকেজ হিসেবে বিবেচনা করছে। শহর ও গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, নগর উন্নয়নের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর নগর জীবন নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী বলেন, সকল নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থান এবং এমন নগর ও বসতি নিশ্চিত করা প্রয়োজন— যেখানে মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা, সুস্থ পরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পায়।

সুষম নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১১ অর্জনে সহায়ক হবে।

দ্রুত নগরায়নের ফলে যানজট, দূষণ এবং অপরিকল্পিত আবাসন যে চ্যালেঞ্জ তৈরি করেছে, তা মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের আবাসনের মালিকানা নিশ্চিত করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

পড়ুন>>বিডিরেন ট্রাস্টে সিইও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

টেকসই নগরায়নের দায়িত্ব শুধু সরকারের একার নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এতে বেসরকারি বিনিয়োগকারী, এনজিও, স্থানীয় জনগোষ্ঠী এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ প্রয়োজন। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমেই পরিবেশ সুরক্ষা ও উন্নত নগরায়ন সম্ভব। এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারী, স্থানীয় জনগোষ্ঠী, এনজিও, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে একটি মানবিক, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে সবার প্রতি শুভকামনা জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬