পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময়
- আপডেট সময় : ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের নির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার পরিবর্তে বিকাল ৩টায় ফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর এই ফল প্রকাশিত হবে। শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে নিজ নিজ ফল জানতে পারবেন। এছাড়া আবেদনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে, সেখানে এসএমএস পাঠিয়েও ফলাফল জানিয়ে দেওয়া হবে। এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য যে, দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা নতুন করে মূল্যায়ন ও যাচাই করা হয়েছে।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























