ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে যা জানাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বইয়ের দোকানে হামলা ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ করার দাবি উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’: ফিফার অভিযোগ অর্থ মন্ত্রণালয়ের সিসিপ প্রকল্পে অফিসার নিয়োগ: আবেদনের নিয়ম আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পিএলআইডি অপারেশন কখন করতে হবে?

ডা. আশিকুর রহমান রুপম এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস-২য় পর্ব (অর্থোপেডিক্স)
  • আপডেট সময় : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৯১৭০ বার পড়া হয়েছে

পিএলআইডি অপারেশন কখন করতে হবে?

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিএলআইডি অপারেশন কখন করতে হবে?

পিএলআইডি অপারেশন কখন করতে হবে?
বর্তমান সময়ে কোমড় বা মাজা ব্যথা ঘরে ঘরে। এ ব্যথার অনেক কারণ আছে। কিডনির সমস্যা, প্রস্রাবের নালীতে বা থলিতে সমস্যা, মেয়েদের ওভারি, ওভারি নালী বা জরায়ুতে সমস্যা, নিতম্ব জয়েন্টে সমস্যা, মেরুদণ্ডের সমস্যা ইত্যাদি। মেরুদণ্ডের শক্ত হাড়গুলোর মাঝে মাঝে থাকে নরম হাড়। এই নরম হাড়কে বলে ডিস্ক (আইভি ডিস্ক)।

এদের ভেতরের নরম নিউক্লিয়াসটা যখন কোনো এক দিকে বের হয়ে আসতে চায়, তখন একে বলে পিএলআইডি (প্রোলাপ্স ইন্টারভার্টেব্রাল ডিস্ক)। এটা হলে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিসহ আরো বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। সব শেষ সব অকৃতকার্য হলে করতে হয় অপারেশন।

কাদের কখন পিএলআইডি অপারেশন করতে হবে?

ক. আবশ্যিক কারণ
১. কওডা ইকুইনা সিন্ড্রোম রোগ হয় (প্রস্রাব পায়খানা আটকে রাখতে পারে না)।
২. অল্প সময়ের মধ্যে যদি হাত/পা অবশ হতে থাকে এবং তা আরো খারাপের দিকে চলে যায়।
খ. আপেক্ষিক/আংশিক কারণ
১. যদি দুই মাসের ওষুধ, ফিজিও থেরাপি এবং অন্যান্য আনুষাঙ্গিক নিয়ম-কানুন মানার পরও ব্যথা না কমে।
২. ওষুধ চিকিৎসা চলাকালে হাত পা অবশ বা অনুভূতি কমে যেতে থাকে।
৩. অসহণীয় ব্যথা, যা কোনো কিছুতেই ভাল হচ্ছে না, এমন।
৪. ব্যথার কারণে দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠে।

৫. নিম্নের কয়েকটি ডাক্তারি পরীক্ষার মধ্যে ৩টা ধরা পড়লে, যেমন: কোমড় ব্যথার চেয়ে পায়ে ব্যথা বেশি হওয়া।
এমআরআই রিপোর্টে নার্ভের গোড়ায় চাপ পড়ে আছে, দেখায়। পজিটিভ রুট টেনশন টেস্ট: SLR positive. পজিটিভ রুট কম্প্রেশন টেস্ট: Sensory, Motor, reflex.
এর মধ্যে ৩টি পজিটিভ এলে, অপারেশন লাগতে পারে।

তার মানে শুধু বযাথা আর এমআরআই বলল হালকা কমপ্রেশন আছে, আর তাতেই অপারেশন লাগে না। তার সাথে শারীরিক পরীক্ষাও পজিটিভ আসতে হয়।
পরিশেষে, পিএলআইডি অসুখের ক্ষেত্রে মাত্র ১-৩% রোগীর অপারেশন লাগে। একই সঙ্গে এটাও মনে রাখা জরুরি যে, সার্জারি করলেই এই রোগ পুরোপুরি সেরে যায় না। জীবনের কোনো পর্যায়ে আবারও হতে পারে। গবেষণায় দেখা গেছে, ৮৫-৯৫% রোগী কয়েক মাস/বছরের জন্য বেশ ভাল থাকেন, কিন্তু দীর্ঘ মেয়াদে ভাল থাকে ৫৫-৭০% রোগী।

যদি পিএলআইডি পুরোপুরি না সারলেও কেন অপারেশন করতে হবে?

পিএলআইডি পুরোপুরি না সারলেও অপারেশন করার কারণ হচ্ছে- রোগির অবর্ণনীয় ব্যথা হচ্ছে, সেখান থেকে তাৎক্ষণিক মুক্তি লাভের জন্য। কত মানুষ ব্যথার জন্য নিজেকে প্রায় পঙ্গু বানিয়ে ফেলেছেন। কিছুই করতে পারেন না। অনেকে শয্যাশায়ী হয়ে যান। সেখান থেকে স্বল্প হলেও মুক্ত হতে পারেন, সেই জন্য অপারেশন করতে হয়।

কি করলে পিএলআইডি অপারেশন পরবর্তী জীবনটা ভাল থাকবে?

অপারেশনের পরও ভাল থাকতে চাইলে নিজের জীবনে সুশৃঙ্খলভাবে কাটাতে হবে। বিশেষ করে ওজন কমানো, চলা ফেরা, উঠা-বসা এবং সঠিক নিয়মে শোয়া। যে কোনো সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দোকান থেকে কিনে ইচ্ছা মত ব্যথার ওষুধ খাওয়া যাবে না। তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পিএলআইডি অপারেশন কখন করতে হবে?

আপডেট সময় : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪