ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদীর ভাঙ্গন

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে

পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙ্গন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদীর ভাঙ্গন। নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের মানুষ।

লালমনিরহাটের চার উপজেলায় কমতে শুরু করেছে তিস্তার পানি। এতে গত দু’দিন ধরে ডুবে থাকা রাস্তা-ঘাট ভেসে উঠেছে। জেগে উঠেছে নদীর মাঝে চর। তবে পানি কমায় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তাপাড়ের মানুষের।

আজ (১৬ জুলাই) রবিবার সকাল থেকে তিস্তা নদীর পানি ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ধরলা নদীর পানি শিমুলবাড়ী পয়েন্টে বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, যখন নদীর পানি কমতে শুরু করে, তখন নদীপাড়ের ভাঙন তীব্র আকার ধারণ করে। ফলে ভাঙন আতঙ্কে রয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিংগীমারী, ডাউয়াবাড়ী, পাটিকাপাড়া, আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষ।

অপরদিকে ধরলা নদীর পানি কম থাকলেও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফলিমারীর চর, বুমকা, কুরুলসহ বেশ কিছু স্থান নতুন করে ভাঙনের কবলে পড়ার আশঙ্কায় রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, তিস্তার পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা হওয়ার আশঙ্কা নেই। কিন্তু তিস্তা ও ধরলা নদীর কিছু স্থানে তীব্র আকারে ভাঙন হতে পারে। তবে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কাজ করতে না পারলে তার এলাকার ২০ থেকে ২৫টি বসতবাড়ি ও প্রায় ২০ বিঘা ফসলি ক্ষেত ধরলা নদীতে বিলীন হয়ে যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদীর ভাঙ্গন

আপডেট সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩