পাঁচ ওয়াক্ত নামাজ মানুষকে সকল অন্যায় কাজ থেকে দুরে রাখে
- আপডেট সময় : ০৯:২২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ১৯১ বার পড়া হয়েছে
বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা বায়তুন নুর জামে মসজিদের উদ্যোগে ২দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) রাত ৯ টায় সমাজ সেবক মাষ্টার আলহাজ্ব মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব আলী আহম্মেদ রাজু।
তিনি বলেন, পবিত্র কুরআনের আদেশ ও নিষেধ মেনে চললেই নিজেদের পরিবার ও সমাজে শান্তি ফিরে আসবে এবং ইহকাল ও পরকালে নাজাত পাওয়া যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ মানুষকে সকল অন্যায় কাজ থেকে দুরে রাখে।পড়ুন>>কুরআনের হাফেজদের মর্যাদা
তিনি আরো বলেন মসজিদ, মাদ্রাসা, মুক্তব ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে অর্থ কমেনা, বরং বৃদ্ধি পায় এজন্য তিনি সমাজের সকল ধর্ণাঢ্য ব্যক্তিদেরকে ধর্মীয় কাজে সহযোগীতা করার আহ্বান জানান।
তিনি মসজিদের উন্নয়ন কল্পে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন মুফতি আল আমিন,আড়াই হাজারী,নারায়নগঞ্জ।
২য় বক্তাঃ হাফেজ মাওঃ আব্দুল মতিন বিন হুসাইন বগুড়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুন্টু সাকিদার, শিল্পপতি আলী আজম সবুজ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবারত হোসেন রাঙ্গা, জাকির হোসেন,আব্দুল সালাম,ডাঃ হাসান আলী,বাদশা মিয়া,আমজাদ হোসেন,মনির উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিল পরিচালনা করেন মথুরা সমাজ কল্যান পরিষদের নির্বাহী পরিচালক ও সমাজ সেবক মোঃ জাহেদুর রহমান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























