ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশকে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্য উইন্ডিজ অধিনায়কের বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত জাতীয় ক্রিকেট লিগ: মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার২২০ রান পটিয়ায় শিশু অপহরণের ঘটনায় পলাতক বাবা-ছেলে রামুতে গ্রেপ্তার সাফে ২৩ বছরের দীর্ঘ খরা কাটাতে চায় বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ অক্টোবর পরিবার নয়, মানুষের পরিচয় তার চরিত্রে: প্রভা চাকরি হারালেন সাবেক ডিবিপ্রধান হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর বিশেষ পরীক্ষার সুযোগ

পত্নীতলায় ক্লাস চলাকালীন বিদ‍্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

পত্নীতলায় ক্লাস চলাকালীন বিদ‍্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলায় ক্লাস চলাকালীন বিদ‍্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতি

নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই কারিগরি শিক্ষকদের দিয়ে সাধারণ (জেনারেল) শ্রেণির পাঠদান করানো নিয়ে শিক্ষক সমাজে বিরোধ চলছিল।

ঘটনার দিন কারিগরি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হলে কিছু শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম মণ্ডলের কক্ষে গিয়ে বিষয়টি জানতে চান। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক বিষয়টি এড়িয়ে যান এবং উল্টো শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি।

পড়ুন>> কুড়িগ্রামে ছাত্রদলের সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংবাদ সংগ্রহে আসা স্থানীয় সাংবাদিকরাও হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠে।

সাংবাদিক হেনস্তার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম মন্ডল বলেন, “তখন মাথা ঠিক ছিল না। অনাকাঙ্ক্ষিতভাবে বিষয়টি ঘটে গেছে।” তিনি আরও জানান, “বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় কারিগরি শিক্ষক দিয়ে জেনারেল শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে দলাদলি চলছে।”

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদত হোসেন বলেন, “এ বিদ্যালয় নিয়ে এর আগেও তদন্ত করে মীমাংসা করে দিয়েছিলাম। আজকের ঘটনাটিও তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন>> সাবেক সহকারী প্রধান শিক্ষক মাওলা স্যারের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ ঘটনায় হতবাক শিক্ষার্থীরা বলেন, “আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। শিক্ষকরা যদি মারামারি করেন, তাহলে আমাদের শিক্ষা কোথায় যাবে?” অভিভাবকরাও বিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পত্নীতলায় ক্লাস চলাকালীন বিদ‍্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতি

আপডেট সময় : ১১:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫