ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন

নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ দোয়া

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার ডোমার উপজেলার চিলাহাটি খানকায়ে শরীফ ময়দানে বৃষ্টির জন্য নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করছে মুসল্লীরা।

আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ সেই সাথে যুক্ত হয়েছে লোডশেডিং সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত, সংকটাপন্ন প্রাণীকূল।

এ অবস্থায় আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে বৃষ্টির জন্য নামাজের আহ্বান করে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হয়।

নির্ধারিত সময়ের মধ্যে সহস্রাধিক মানুষ হাজির হন চিলাহাটি খানকায়ে শরীফ ময়দানে। নামাজের আগে দীর্ঘ বয়ান হয়।

দুই রাকাত নামাজ শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা একরামুল হক। দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহর করুণা চেয়ে মুসুল্লিরা আহাজারি করেন।

নামাজে অংশ নেওয়া মাওলানা আব্দুল খালেক বলেন, এই তীব্র গরমে আল্লাহ তায়ালার করুণা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই।

নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার কাছে করুণা হিসেবে বৃষ্টি চাওয়া হয়েছে। বৃষ্টি না হলে মানুষ ও প্রাণিকূল চরম সঙ্কটে পড়বে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ দোয়া

আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩