ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার

নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০১:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

নাগেশ্বরীর তালতলার ধানক্ষেত থেকে উদ্ধার করা বিচ্ছিন্ন পা ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার
‎
‎
‎
‎

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৬ আগস্ট সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎
‎

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক কৃষক ধানক্ষেতে কাজ করতে গেলে জমির মধ্যে একটি মানুষের বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে দ্রুত ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে।

পড়ুন>>ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো
‎
‎

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। তবে উদ্ধার হওয়া পাটির সঙ্গে কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করার মতো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়েও মরদেহের অন্য কোনো অংশ বা সম্পূর্ণ দেহের সন্ধান পাওয়া যায়নি।
‎
‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক বলেন, লাশের অন্য কোনো অংশ বা বডি পাওয়া যায়নি। কেউ হয়তো অন্য কোনো জায়গা থেকে বিচ্ছিন্ন পাটি এনে সেখানে ফেলে দিয়ে যেতে পারে। এসব বিষয়ে সঠিক তদন্ত চলছে।
‎
‎

পুলিশের ধারণা, ঘটনাটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা, অপরাধের সঙ্গে সম্পৃক্ততা কিংবা অন্য কোনো কারণে ঘটেছে কি না তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পাটিটি কার এবং এটি কীভাবে ওই ধানক্ষেতে এল, তা জানতে আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
‎
‎

 পড়ুন>>চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা

এদিকে ধানক্ষেত থেকে মানুষের বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং বিচ্ছিন্ন পাটির পরিচয় শনাক্তে দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
‎
‎পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিচ্ছিন্ন পাটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

আপডেট সময় : ০১:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬