নাগেশ্বরীর চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা
- আপডেট সময় : ০৫:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম নাগেশ্বরীর চরাঞ্চলে ভুট্টার চাষের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। নারায়ণপুরের চরাঞ্চলে কম খরচে অধিক লাভের আশায় এ বছর ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে।
এবারে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকেরা ভালো ফলনেরও আশা করছেন। উৎপাদিত ফসলের নায্যমূল্য পেলে ভুট্টা চাষে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে জানায় স্থানীয় কৃষকেরা।
জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে ধান ও গম, ডাল, বাদাম, মিষ্টি কুমরা, কলাবাগান ও শাক-সবজির পাশাপাশি হাইব্রিড জাতের ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ভুট্টা চাষ করে চাষিরা ভবিষ্যতে লাভের স্বপ্ন দেখছেন।
নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ীর চর রহমানের কুটি, সবুজ পাড়া,ইসলাম পুর,কালিগঞ্জ কুমেদপুর, নারায়নপুরের চরঝাউকুটি, চর বারবিশ, অষ্টআশীরচর, মাঝিয়ালী, পাখিউড়া, আইড়মারী, কালাইয়েরচর, চৌদ্দঘুড়িসহ চরাঞ্চলের ভুট্টা চাষের মাঠ সবুজে ভরে আছে।
কৃষক নুর ইসলাম জানান এই এলাকায় উন্নত জাতের ভুট্টার মধ্যে এনকে-৪০, এনকে-৪৬, এনকে-৪৮, এনকে-৬০ বারি ভুট্টা-৫ চাষাবাদ হয়। নারায়ণপুরের কৃষক শামসুল হক বলেন, এবারে ২ একর জমিতে ভূট্টা চাষ করেছি।
কৃষি অফিসের সহযোগিতা পেলে আগামীতে আরও বেশি জমিতে ভুট্টা চাষ করব। এবারে ফলন বাড়বে বলে আশা করছি।
অন্যান্য ফসলের চেয়ে চরাঞ্চলে অনেক বেশি ভুট্টা চাষ হয়েছে। এতে ধান চাষের চেয়ে খরচ কম,লাভ বেশী।
কৃষক উৎপাদিত ফসলের নায্যমূল্য নিয়ে চিন্তা আছে। ভুট্টা চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অসহায় চাষিরা। ক্ষেতের ভালো অবস্থা দেখে তাদের মুখে হাসি ফুটেছে ।
উপজেলা স্থানীয় কৃষকরা জানায়, বালুচরে ডাল, বাদাম, মিষ্টি কুমরা, কলাবাগান ও শাক-সবজির পাশাপাশি ভুট্টাচাষের আগ্রাহ বাড়ছে চাষিদের।
চলতি মৌসুমে ভুট্টাচাষে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বেরুবাড়ীর মজিবর জানায় নিজের চেষ্টায় এবারে সারে তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। আগামীতে আরও বেষি চাষ করব।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভুট্টা চাষিদের সার বীজ ও পরামর্শ সময় মতো দেয়ার কারণে অনেক কৃষক ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছে এবং ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























