নাগেশ্বরীতে মাদকসেবীদের আঘাতে যুবক গুরুতর আহত।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনে প্রতিবাদ করায় প্রতিবাদকারী আতাউর রহমানকে মাদকসেবীরা দলেবলে আক্রমণ করে, পরে প্রতিবাদকারী আতাউর গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি হয়।
ঘটনাটি ঘটেছে, উপজেলার নাখারগঞ্জ ইউনিয়নের আস্করনগর এলাকার সরকারটারী গ্রামে। ঈদেরদিন ওই এলাকার মজিবর রহমানের বাড়ীর পাশে রাস্তায় একদল কিশোর গ্যাং নেশাগ্রস্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি ও আবোল-তাবোল করেতে দেখে।
আতাউর রহমান তার বাড়ির সামনে থেকে সরে যাতে বলে এবং প্রতিবাদ করায় নেশা সেবনকারীরা খেপে যায়। পরবর্তীতে সুযোগ পেয়ে গতকাল শুক্রবার কিশোর গ্যাং মিলে আক্রমণ করে। গুরুতর আহত হয়ে আতাউর রহমান নাগেশ্বরী হাসপাতালের ভর্তি হয়।
এ ব্যপারে স্থানীয় আব্দুর রহিম বলেন, এরকম অন্যায় সমাজে আর যেন না হয় তার প্রতিবাদ জানাই।
এ ব্যপারে নাখারগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর শোভন বলেন, অভিভাবকদের অসচেতনার কারনে সমাজে এ রকম ঘটনা ঘটেছে। এর বিচার হওয়া উচিত। নয়তো সমাজ আরো বেশি নষ্ট হবে।
ঘটনার বিষয়ে রামখানা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি হাসপাতালে গিয়েছিলাম আতাউর রহমানকে দেখেছি, তবে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
এ বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানায়, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করতে অফিসার আকাশকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply