নাগেশ্বরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন
- আপডেট সময় : ০৪:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুসম্পন্ন হয়েছে।
মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরুর পর ষষ্ঠী পূজার মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন জানানো হয়। পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। চণ্ডীপাঠ, ঢাকের আওয়াজ, কাঁসর ঘণ্টা, প্রদীপ প্রজ্জ্বলন এবং ধূপের ধোঁয়ায় মুখরিত হয়ে ওঠে উপজেলার প্রতিটি পূজামণ্ডপ।
পড়ুন>>জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে জানা গেছে, এ বছর নাগেশ্বরী পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ও একটি পৌরসভা মোট ৮৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়।
পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব,পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নিয়মিত বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।
পড়ুন>>প্রশ্নফাঁসের অভিযোগে বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার
স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষের অসাম্প্রদায়িক মনোভাবের কারণে উৎসবটি সম্পূর্ণ ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।
উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে শুরু হয় দেবীবরণ ও সিঁদুর খেলা। ভক্তরা অশ্রুসজল চোখে এবং আগামী বছর দেবীর পুনরায় আগমনী বার্তা চেয়ে প্রতিমা বিসর্জন দেন। দুধকুমার,ফুলকুমার,বুড়ির ছড়া,কাশির ডারা,নুনখাওয়াসহ বিভিন্ন নদীগুলোতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটে এ বছরের শারদীয় দুর্গোৎসবের।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি কৃত্তিকা সেন বিল্টু পূজার সার্বিক নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন>>সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
স্থানীয় সাংসদ ২৫,কুড়িগ্রাম-১ সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মন্দির ঘুরে দেখি এবং ভক্তদের সাথে কথা বলেছি,তারা পুজা উৎসব নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রতিটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা মনিটরিং এর ব্যবস্থা করেছি, সুষ্ঠু ভাবে ভক্তবৃন্দ পূজা অর্চনা সুসম্পূর্ণ করছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

























