ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের আক্রমণে শিশু প্রাণ হারাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক পাকিস্তানে অনলাইনে বাড়ছে শিশুদের নিরাপত্তাহীনতা নিউ ইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নতুন তথ্য: সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝিতে প্রকাশের সম্ভাবনা বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন আড়াই গুণ বৃদ্ধি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৯৯০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের লোগো

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন আড়াই গুণ বৃদ্ধি

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে ২০ হাজার ২৫০ টাকা, যা প্রায় আড়াই গুণ বৃদ্ধি। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা।

চূড়ান্ত হওয়া বেতন কমিশনের প্রতিবেদনে এই প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় গুণ বাড়িয়ে সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার সুপারিশ করা রয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত ১:৮।

পড়ুন>> গেন্ডারিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন।

দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছর পর ধসে পড়া অর্থনীতির গতি ফেরাতে সক্রিয় হয় অন্তর্বর্তী সরকার। আর্থিক খাত সংস্কারের পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনায় নজর দেওয়া হয়। একই সঙ্গে আয়বৈষম্য কমাতে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ।

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর লক্ষ্যে গত জুলাইয়ে গঠন করা হয় পে-কমিশন। প্রায় ছয় মাসের কাজ শেষে তারা বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করেছে।

পড়ুন>>তাড়াশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা বাড়িয়ে ২০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হচ্ছে ১:৮।

পুরো বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা। আগামী ১ জুলাই থেকে এই কাঠামো কার্যকর করার দায়িত্ব থাকবে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে।

এর আগে চলতি জানুয়ারি মাস থেকেই আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন আড়াই গুণ বৃদ্ধি

আপডেট সময় : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬