ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬ ডিগ্রি সেলসিয়াস

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা তিন দিন দেশের নওগাঁয় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড়কাপানো শীতে চরম বিপাকে পড়েছেন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের এই জনপদের মানুষ। সকালেই কুয়াশার পরিমান কমে রোদের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রভাবে শীত অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস।

এটি চলতি শীত মৌসুমে সারা দেশে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর গতকাল বুধবার উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি শীত মৌসুমে এর আগে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ, ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে বিরাজ করলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ডিসেম্বরের শেষ দশ দিন ও চলতি মাসের প্রথম সপ্তাহে নওগাঁয় একাধিকবার মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও গত সোমবার থেকে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনের প্রথম ভাগে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।

এদিকে কনকনে শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় আজ সকাল ১০টায় দিকে কথা হয় রিকশাচালক খবির উদ্দিনের সঙ্গে।তিনি বলেন, ‘রোদ উঠিছে তারপরেও ঠান্ডার চোটত হাত-পা ক্যান-ক্যান করিচ্ছি। মনে হচ্ছে হাত-পার রগ জড়ে যাচ্ছে। ঠান্ডার জন্য হাত দিয়ে রিকশার হ্যান্ডেল ঠিক মতোন ধরতে পারিচ্ছি না। ইকশা চালানাই কঠিন হয়ে পড়ছে।’

আজ সকালে শহরের ব্রিজের মোড়ে কাজের ধরার জন্য অন্য আরও কয়েকজন দিনমজুরের জন্য অপেক্ষা করছিলেন।

সদর উপজেলার ইকরকুড়ি গ্রামের মিরাজ উদ্দিন। তিনি বলেন, ‘তিন-চার দিন ধরে অতিরিক্ত ঠান্ডায় কারণে বাড়িত থ্যাকে ব্যার হয়নি। আজকে সকালে যদিও খুব ঠান্ডা লাগছে, তারপরও সকালে রোদ ওঠায় কাজ করতে বাড়িত থ্যাকে ব্যার হয়ে আসিছি। কিন্তু ব্যার হয়ে দেখি ব্যাপক বাতাস করোছে। শীতের চোটত গায়ে চাদর দিয়ে ঠান্ডা কমোছে না।’

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, গত সোমবার থেকে নওগাঁয় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় রোদ উঠলেও শীত অনুভূত হচ্ছে বেশি। এ ধরণের আবহাওয়া আরও দুই-তিন থাকতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩