দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী
- আপডেট সময় : ০৭:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী
দিনাজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক) নাম ঘোষণা করা হয়েছে।
প্রার্থীর নাম ঘোষণার পরপরই বিরল উপজেলার বিএনপি সহ অন্যন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনন্দ উল্লাস দেখা গেছে উপজেলা জুড়ে।
এছাড়া সোমবার সন্ধ্যার পর নেতাকর্মী ও উপজেলার সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় বিনিময় কালে মনোনীত প্রার্থী বলেন, বিরল বোচাগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন যাবত উন্নয়ন বঞ্চিত, সকলে দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নত জীবনযাত্রা গড়তে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ্ আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও কর্মসংস্থান এই পাঁচ খ্যাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।
পড়ুন>> কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাসী নই, আমি বিশ্বাসী বাস্তবায়নের রাজনীতিতে। তাই নির্বাচনে জয়ী হলে আমার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গীকার আমি কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ্। তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সবাই মিলে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের লড়াইয়ের আমি জনগণের পাশে থাকব।
উল্লেখঃ ৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকদের উপস্থিতিতে বিএনপির ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় দিনাজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক) এর নাম ঘোষণা করেন ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























