দারিদ্র কৃষকের ধান কেটে দিল কাউনিয়া উপজেলা ছাত্রলীগ
- আপডেট সময় : ১১:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩ ৩৯৭ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় দারিদ্র কৃষকের ধান কেটে দিল কাউনিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও কর্মীরা।
দিগন্ত মাঠ জুড়ে সোনালী ধানের মৌ মৌ সুবাস। স্বপ্নের ফসল গোলায় তুলতে বিভোর চাষীরা। এরই মাঝে ঘুর্ণিঝড় মোখা’র জন্য আবহাওয়া অফিসের সর্তকবার্তা ।
শ্রমিক সংকটে অল্পসময়ের ধানকাটা নিয়ে দূচিন্তায় ছিল দরিদ্র কৃষকরা । তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ কর্মীরা। ঘাড়ে গামছা নিয়ে কৃষকের কাঁধে কাঁদ মিলিয়ে ধান কাটছে তারা।
শুক্রবার (১২মে) সকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন সাকিবুল ইসলাম রিছন,আব্দুর রাজ্জাক এবং সোহেল রানার নেতৃত্বে ও প্রায় ৩০জন ছাত্রলীগ কর্মী উপজেলার কুর্শা ইউনিয়নে গ্রামের দরিদ্র কৃষক গিয়াস উদ্দিনের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছেন তারা। পড়ুন>>নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড : মোমিন মেহেদী
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মাঠে ধান যতদিন থাকবে ততদিন আমাদের এ কাজ অব্যাহত থাকবে, ফসলের মাঠে ছাত্রলীগের নেতৃবৃন্দকে পেয়ে খুশি কৃষকরা।
এদিকে ছাত্রলীগের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ ও এলাকাবাসী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























