ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূলের ঐক্য ও সংগঠন শক্তিশালীর আহ্বানে রাজিবপুরে বিএনপির যৌথসভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৬৮২৭ বার পড়া হয়েছে

তৃণমূলের ঐক্য ও সংগঠন শক্তিশালীর আহ্বানে রাজিবপুরে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃণমূলের ঐক্য ও সংগঠন শক্তিশালীর আহ্বানে রাজিবপুরে বিএনপির যৌথসভা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে তৃণমূল নেতৃবৃন্দের সাথে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান বলেন, “বিএনপিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। ব্যক্তিগত দ্বন্দ্ব-সংঘাত ভুলে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

পড়ুন>> নাগেশ্বরীতে বিধবা নারীর লাশ উদ্ধার

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি পুনর্গঠন, কর্মী সমাবেশ ও গণসংযোগ বাড়ানোর বিকল্প নেই।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না। তাই তৃণমূলকে সঙ্গে নিয়েই আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

পড়ুন>> তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন- রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাইসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঙ্গঞ্জঞ্জগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তৃণমূলের ঐক্য ও সংগঠন শক্তিশালীর আহ্বানে রাজিবপুরে বিএনপির যৌথসভা

আপডেট সময় : ০৮:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬