ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার চার বারে এনবিআরের বিশেষ অভিযান

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার চার বারে এনবিআরের বিশেষ অভিযান

অ্যালকোহল ও মদজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে পণ্য বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে ঢাকার চারটি বারে যৌথভাবে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার (৩ অক্টোবর) বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এর মধ্যে ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্ট, বার ও ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউসগুলোতে এই সমন্বিত অভিযান চালানো হয় বলে জানিয়েছে এনবিআর।

পড়ুন>>১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ

অভিযান পরিচালনার লক্ষ্যে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চারটি বিশেষ দল গঠন করে। এই দলে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এবং ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অংশ নিয়েছেন। তারা বর্তমানে প্রতিষ্ঠানগুলোর নথিপত্র যাচাই-বাছাই করছেন এবং মজুত করা মদের বৈধতা খতিয়ে দেখছেন।

রাজস্ব ফাঁকি বা কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন, তল্লাশি, নথিপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী পণ্য আটকের কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর মজুত থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের পরিমাণ, সেগুলোর বৈধ উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত দলিল, প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর পরিশোধ এবং পণ্যের বৈধতা যাচাই করা হচ্ছে।

পড়ুন>>বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা

এর আগে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর সালমান মুক্তাদিরের শ্বশুরের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর দুটি অননুমোদিত ওয়্যারহাউসে অবৈধ অ্যালকোহল মজুত পাওয়ার কথা জানিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মোট চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। টস বন্ড মূলত বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ সরবরাহ করার কথা থাকলেও, শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ ওঠায় কয়েক মাস ধরেই প্রতিষ্ঠানটির ওপর নজরদারি চলছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত লেনদেনের তথ্য তলব করেছে। এর বাইরেও সম্প্রতি ঢাকার মিরপুরে নিজের স্টুডিওতে হামলার ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি এই ঘটনার জন্য ক্ষমতাসীনদের দায়ী করেছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকার চার বারে এনবিআরের বিশেষ অভিযান

আপডেট সময় : ০৭:১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬