ডোমারের জেনারেল ক্লিনিকে মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বার ভুল রিপোর্টের তদন্ত সম্পন্ন
- আপডেট সময় : ০১:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারের জেনারেল ক্লিনিকে মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বার ভুল রিপোর্টের তদন্ত সম্পন্ন হয়েছে।
গত ১২ জুন ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীর আলট্রাসনোগ্রাম রিপোর্টে অন্তঃসত্ত্বার ভুল রিপোর্ট প্রকাশিত হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ১৪ জুন বিকালে জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চার সদস্য বিশিষ্ট তদন্ত দল তদন্ত সম্পন্ন করেন।
উক্ত তদন্ত কমিটির প্রধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ নাহিদা তাসনিম হিমির নের্তৃত্বে।
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, স্যানিটারী ইন্সপেক্টর ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আল-আমিন রহমান ও নার্সিং ইনচার্জ আকলিমা আক্তার।
তদন্ত পরিচালনা কমিটির প্রধান ডাঃ নাহিদা তাসনিম হিমি বলেন, আমরা তদন্ত করেছি। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এবিষয়ে তদন্ত কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল বলেন, আমরা তদন্ত করেছি, কি পেয়েছি না পেয়েছি সেটা আমরা তদন্ত প্রতিবেদনে উল্লেখ পূর্বক আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জমা । তারপর তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা তাদের বিষয়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী বলেন, কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, গত ১২ জুন বিকেলে ক্লিনিকটিতে পেটের ব্যথার চিকিৎসার জন্য ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রী চিকিৎসা নিতে এলে চিকিৎসক তাকে কিছু মেডিকেল পরীক্ষা করতে বলেন।
এরপর ক্লিনিকের লোকজন তাদের ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফি ও ইউরিন পরীক্ষা করে দেন, অতঃপর পরিক্ষা নিরিক্ষার পর রিপোর্ট দেওয়ার পর রিপোর্টে কিশোরীকে অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেওয়া হয়।
এরপর পরিবারের লোকজনের সন্দেহ হলে স্বজনেরা অন্য দুটি ক্লিনিকে গিয়ে একই পরীক্ষা করেন এবং সেখানকার রিপোর্টে জানতে পারেন, মেয়েটি অন্তঃসত্ত্বা নয়।
এতে তারা ক্ষিপ্ত হয়ে জেনারেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি ৩ ঘন্টা অবরোধ করে রাখেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















