ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘরে বিজ্ঞান গ্যালারির উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘরে বিজ্ঞান গ্যালারির উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে বুধবার (২০ ডিসেম্বর)
লোকায়ন যাদুঘরে বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনীয় চিত্রে গড়া বিজ্ঞান গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে।
নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে এদিন সকালে সদর উপজেলার পূর্ব আকচায় উত্তরবঙ্গের ঐতিহ্য ঐতিহাসিক লোকায়ন জীবন বৈচিত্র্যে গড়া জাদুঘরে ফিতাকেটে এবং ফলক উন্মোচন
করে এ গ্যালারির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ নাসিমা বেগম।
এ সময় অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মাহবুবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
এস এম হাবিবুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব পরিমল সরকার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোছা.লিজা বেগম।
এছাড়াও ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইএসডিও নির্বাহী পরিষদের সদস্য
আখতারুজ্জামান ও মো. সাকেরুল্লাহ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ ইএসডিও’র উন্নয়ন কর্মীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিরা লোকায়ন যাদুঘরে জীবনবৈচিত্র্যের বিভিন্ন ঐতিহাসিকভাবে সংগৃহীত উপকরণ গ্যালারি সমূহ পরিদর্শন করেন।
প্রসঙ্গত: লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে এ জাদুঘরের যাত্রা শুরু হলেও পরে আরও তিনটি গ্যালারি সংযোজন করা হয়।
এবার নতুন করে যুক্ত করা হলো বিজ্ঞান গ্যালারি। বর্তমানে এ জাদুঘরের গ্যালারিগুলো হলো-তৃণমূল লোকজ গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্যালারি, নদী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি এবং বিজ্ঞান গ্যালারি। প্রত্যেকটা গ্যালারিই আলাদা আলাদা বিষয়বস্তুর উপর ভিত্তি করে সাজানো হয়েছে।
যা ইতিহাস ও ঐতিহ্যের শিকড় নতুন প্রজন্মকে জানানোর প্রয়াসে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

























