ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৮:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদন্ড।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আট আসামিকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মো. মানিক (২০), মো. আলম (১৮), মো. জসিম (১৮), মো. নয়ন আলী (৩১), মো. জাহিদুল ইসলাম জাহিদ (২৮) ও মো. সমসের আলী (১৮)। এছাড়া রঘুনাথপুর গ্রামের মো. সোহেল রানা (২৩) ও মো. আকাশ (১৯) এই তালিকায় রয়েছেন।

পড়ুন>>নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা

পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলায় পীরগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত বসান। বিচার শেষে তিনি প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাভোগ করতে হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬