ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা মা’র অদম্য সাহসেই ইউএস ওপেন জয়ী জভেরেভ, ট্রফি উৎসর্গ করলেন মায়ের হাতেই সালাহ-লুকাকু-ভ্লাহোভিচ কেন বেছে নিলেন তুর্কি লিগ, নেপথ্যে বড় কারণ কী? এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসে সাশ্রয়ী টিকিট দীর্ঘদিন বন্ধ থাকা টঙ্গীর তিনটি টেক্সটাইল মিলে উৎপাদনের নতুন পরিকল্পনা প্রথমবারের মতো সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেফতার-৭

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেফতার-৭

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেফতার-৭

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা) এর দিক-নিদের্শনায় জেলায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার ২৭ মার্চ বিভিন্ন থানায় মাদক বিরোধী পুলিশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম শুকনো গাঁজা এবং ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, জেলার বালিয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ী বড়গাছিয়া গ্রামের ইসকেন্দার আলীর বসতবাড়ী সংলগ্ন উওরপার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উপজেলার দুওসুও গ্রামের মোজাম্মেল হক ওরফে মোজামের ছেলে জুয়েল রানা (২৪) কে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

এদিকে হরিপুর থানা পুলিশের অভিযানে সদর ইউনিয়নে (হরিপুর) খোলড়া মহারাজ ধাম দূর্গা মন্দিরের পশ্চিম-উত্তরে হরিপুর হইতে খোলড়া গামী পাঁকা রাস্তার উপর থেকে ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ পশ্চিম তোররা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজানুল হক (৩২) ও একই গ্রামের এরশাদ আলীর ছেলে হালিমউদ্দিন (২০)কে গ্রেফতার করে।

একইদিনে হরিপুর ফালডাঙ্গী চৌরাস্তা মোড়ের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ উপজেলার নন্দগাঁও (পাবনা পাড়া) এলাকার আব্দুল মান্নান তিসতির ছেলে নুর ইসলাম (২২) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে মো.আপন (২০) কে গ্রেফতার করে হরিপুর থানা পুলিশ।

অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া গ্রামের ফরিদুল ইসলামের বসতবাড়ী থেকে ০৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উপজেলার করনাই হাটপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে ফরিদুল ইসলাম(৪৫) এবং একই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মাহাতাব আলী (৭৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিজ নিজ থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলা সদর থানায় ০৫টি, রাণীশংকৈল থানায়- ০২টি,বালিয়াডাঙ্গী থানায়- ০১টি, রুহিয়া থানায়- ০৩ টি, ভূল্লী থানায়- ০১টি ও হরিপুর থানায়- ০১ টিসহ সর্বমোট ১৩ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক
(পিপিএম-সেবা) বৃহস্পতিবার ২৮ মার্চ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সবসময় তৎপর। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে পুলিশি অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেফতার-৭

আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪