টিউশন ফি আদায়ে কঠোর নিষেধাজ্ঞা জারি শিক্ষা মন্ত্রণালয়ের
- আপডেট সময় : ১০:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে
টিউশন ফি আদায়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
একসঙ্গে একাধিক মাসের স্কুল টিউশন ফি আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার জারি করা এক আদেশে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়। ওইদিনই আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নভেম্বরের মধ্যে সমাপ্ত হবে।
এ অজুহাতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এ তিন মাসের টিউশন ফিস শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম আদায়ের নোটিশ দিয়েছে, এতে অভিভাবকরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।
তাই সব বেসরকারি মাধ্যমিক বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফিস অগ্রিম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফিস সংশ্লিষ্টা মাসেই গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
একসঙ্গে একাধিক মাসের স্কুল টিউশন ফি আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার জারি করা এক আদেশে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়। ওইদিনই আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নভেম্বরের মধ্যে সমাপ্ত হবে। এ অজুহাতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এ তিন মাসের টিউশন ফিস শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রীম আদায়ের নোটিশ দিয়েছে, এতে অভিভাবকরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।
তাই সব বেসরকারি মাধ্যমিক বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফিস অগ্রীম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফিস সংশ্লিষ্টা মাসেই গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























