ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত
- আপডেট সময় : ০৮:০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত
ঝিনাইদহের শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শৈলকূপা পৌরসভার মালিপাড়া গ্রামে খন্দকবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ওই দিন বিকেলে শহরের হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ/আ/ দ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























