জুলাই গণঅভ্যুত্থান দিবসে দৌলতপুর উপজেলা বিএনপির আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৯:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবসে দৌলতপুর উপজেলা বিএনপির আনন্দ মিছিল
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও স্বৈরাচারী শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে উক্ত আনন্দ মিছিলটি উপজেলার তারাগুনিয়া থানার মোড় থেকে শুরু করে দৌলতপুর থানা বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>> জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ ও আহতদের স্মরণে ফেনী জেলা প্রশাসনের নানা কর্মসূচি পালন
স্বৈরাচার পতন দিবস উপলক্ষে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল শেষে পথসভায় জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মানে একটি দূর্নীতিমুক্ত উন্নয়নশীল দেশ গঠনের অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























