সুনামগঞ্জের জামালগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি ও শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জামালগঞ্জে দোয়া মাহফিল মাদ্রাসায় সেলিম লক্ষ্ টাকা অনুদান প্রদান করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এবং বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকীতেউপজেলার ভীমখালি ইউনিয়নের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সুনামগঞ্জ ফাউন্ডেশন এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আলোচনা শেষে কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আহমদ।
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ এলাকার মুরুব্বিয়ান ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply