ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে সেরা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৪ কর্মকর্তা বরখাস্ত নোয়াখালীতে তরুণীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: আটক ১, পলাতক ২ বিএনপি কর্মীকে যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি ওসি, ভিডিও ভাইরাল: অবরোধকারীদের যা শাহজালাল বিমানবন্দরে অবতরণকালে ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে আগুন জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা, দাবি বিরোধীদলীয় নেতার সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ দিলেন আইজিপি নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ সন্দেহভাজন তিন অভিযোগে জড়িত ব্যক্তি রিমান্ডে: ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৪ কর্মকর্তা বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে গুরুতর ভুল ধরা পড়েছে। ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পরিচয় হিসেবে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও শেখ হাসিনার মা’ লেখা ছাপানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। এই ঘটনায় জড়িত চার কর্মকর্তাকে বরখাস্ত এবং একজনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, পুরো বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিতর্কের মুখে ওই ক্যালেন্ডারগুলো বাজার থেকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া ক্যালেন্ডারটি ফেরত আনা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গত শনিবার আয়োজিত অধ্যক্ষ সম্মিলনে ক্যালেন্ডারগুলো সরবরাহ করা হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক। এছাড়া সারা দেশের ২৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ, বিভিন্ন পর্যায়ের অতিথি, বিদেশি দূতাবাসের প্রতিনিধি এবং শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৪ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০৭:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬