ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার বেশি মূল্যের মদ ও গরু জব্দ রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার

চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা

চাঁদে প্রথম পা রাখা মানুষ নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল আর্জেন্টিনার ফুটবল ক্লাব ‘ইন্দিপেনদিয়েন্তে আভেয়ানেদা’-র একটি পতাকা। ১৯৬৯ সালের সেই ঐতিহাসিক চন্দ্রাভিযানের সময় এই বিশেষ পতাকাটি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত এই আর্জেন্টাইন ক্লাবটি আজও দেশটির শীর্ষ লিগে নিয়মিত খেলছে।

এই চমকপ্রদ ঘটনার সূত্রপাত হয় ১৯৬৯ সালের এপ্রিলে। ইন্দিপেনদিয়েন্তের তৎকালীন কালচার অ্যান্ড পাবলিক রিলেশন সেক্রেটারি হেক্টর রদ্রিগেজ ক্লাবের এক সভায় প্রস্তাব করেন যে, চাঁদে পা রাখতে যাওয়া এই তিন মহাকাশচারীকে ক্লাবের সদস্যপদ দেওয়া উচিত। সেই প্রস্তাব অনুযায়ী নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্সের নামে সদস্য কার্ড তৈরি করা হয়।

পড়ুন>>কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ক্লাবের তৎকালীন কোষাধ্যক্ষ বোরিস লিসনোভস্কি ও হেক্টর রদ্রিগেজ মার্কিন দূতাবাসের মাধ্যমে এই কার্ড ও ক্লাবের পতাকা মহাকাশচারীদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল, পৃথিবীর প্রথম ক্লাব হিসেবে ইন্দিপেনদিয়েন্তের পতাকা চাঁদে পৌঁছে দেওয়া। লিসনোভস্কি নিজেই সদস্য কার্ডগুলোতে স্বাক্ষর করেছিলেন।

নাসার দেওয়া ছবি অনুযায়ী, অলড্রিনকে ৮০,৩৯৯, আর্মস্ট্রংকে ৮০,৪০০ এবং কলিন্সকে ৮০,৪০১ নম্বর সদস্য কার্ড প্রদান করা হয়। এই সামগ্রীগুলো অ্যাপোলো ১১ মিশনের আগেই নভোচারীদের কাছে পৌঁছে গিয়েছিল।

পড়ুন>>সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি

২৩ মে ১৯৬৯ সালে আর্মস্ট্রং ইন্দিপেনদিয়েন্তের উদ্দেশে একটি চিঠিতে এই উপহারের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বুয়েনস আইরেস সফরের আগ্রহ প্রকাশ করেন।

চন্দ্রাভিযান সফল হওয়ার পর, ১৯৬৯ সালের নভেম্বরে আর্মস্ট্রং ও কলিন্স আর্জেন্টিনা সফর করেন। যদিও তারা সরাসরি ক্লাবে যেতে পারেননি, তবে মার্কিন দূতাবাসে আয়োজিত সংবর্ধনায় হেক্টর রদ্রিগেজের সঙ্গে তাদের দেখা হয়। সেখানে মার্কিন রাষ্ট্রদূত জন ডেভিস লজের উপস্থিতিতে আর্মস্ট্রং নিশ্চিত করেন যে, ইন্দিপেনদিয়েন্তের পতাকাটি তাদের পুরো চাঁদযাত্রার সঙ্গী ছিল।

পরবর্তী সময়ে ১৯৯৮ সালের ২১ জুলাই আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘পেজিনা ১২’-এর প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত উঠে আসে। রদ্রিগেজ জানান, আর্মস্ট্রং তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তাদের এই মহাকাব্যিক যাত্রায় ক্লাবের পতাকাটি তাদের অনুপ্রাণিত করেছিল।

আরও পড়ুন>>লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক

ইন্দিপেনদিয়েন্তের সঙ্গে মহাকাশচারীদের এই যোগাযোগ ১৯৯৬ সালের সেপ্টেম্বরে আবারও নবায়ন হয়, যখন রদ্রিগেজ তাদের ক্লাবের অফিশিয়াল পোশাক পাঠান। বর্তমানে ক্লাবটির সদর দপ্তরের দ্বিতীয় তলায় আর্মস্ট্রং ও অলড্রিনের সদস্য কার্ড এবং আর্মস্ট্রংয়ের সেই ঐতিহাসিক চিঠির ফ্রেম করা ছবি সংরক্ষিত আছে।

নীল আর্মস্ট্রং ২০১২ সালের ২৫ আগস্ট পৃথিবী ছেড়ে চলে যান। আজ সেই কিংবদন্তি নভোচারীর মৃত্যুবার্ষিকীতে ফুটবল বিশ্বের এই অনন্য ঘটনাটি আবারও আলোচনায় উঠে এসেছে। 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা

আপডেট সময় : ০৭:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬