ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবলের বাস্তবতা বুঝেন না অনেকে: কোচ ডুলি ৮৩ দ্বীপের ভানুয়াতু: প্রশান্ত মহাসাগরের এক অনন্য বৈচিত্র্যের দেশ বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে বড় নিয়োগ কৃষ্ণপুরের সেই ট্র্যাজেডি: ৫৫ বছরেও অমোচনীয় স্বজন হারানোর বেদনা চেলসির হয়ে বাজে শুরু, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মার্তিনেজ ভারত-বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে মুখ খুলল নয়াদিল্লি ট্রাম্পের তোপে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম, হোয়াইট হাউসে নিষেধাজ্ঞা রাজধানীতে সিরিজ ককটেল বিস্ফোরণ ও তিনটি বাসে অগ্নিসংযোগ রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন ভারতে ৩৩ মাস কারাভোগের পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৩ জন

চলতি বছর হচ্ছে না ইউনিয়ন পরিষদ নির্বাচন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর হচ্ছে না ইউনিয়ন পরিষদ নির্বাচন

চলতি বছর আর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) আগামী নভেম্বর মাস থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচনের যে প্রাথমিক পরিকল্পনা করেছিল, তা বাস্তবায়িত হচ্ছে না। সরকারের পক্ষ থেকে ইসিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, বর্তমানে বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছরের মধ্যে এই বড় কর্মযজ্ঞ সম্পন্ন করার মতো প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত উঠে আসে। বেলা আড়াইটার পর শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এই সভায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা হয়।

পড়ুন>>সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের ভিডিও প্রকাশ করল হুতি বিদ্রোহীরা

সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, শিক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারের পক্ষ থেকে সচিবরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের বর্তমান আয়োজনের নানা সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরেন।

সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচনের জন্য আগে পর্যাপ্ত সময় বের করা জরুরি। এছাড়া এসএসসি পরীক্ষা শেষে ৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরুর আগ পর্যন্তও কিছুটা বিরতি পাওয়া যেতে পারে বলে আলোচনায় এসেছে।

পড়ুন>>রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে ও কমিউনিটি লাইব্রেরি চালু করলো ব্র্যাক ইউনিভার্সিটি

নির্বাচন কমিশনের পূর্বঘোষিত প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট হওয়ার কথা ছিল। এরপর ১৩ ডিসেম্বর দ্বিতীয়, ৩০ ডিসেম্বর তৃতীয়, আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম, ২২ এপ্রিল ষষ্ঠ এবং ২৭ মে সপ্তম বা শেষ ধাপের ভোট আয়োজনের সময়সূচি নির্ধারণ করা ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে ইসিকে। নতুন করে ভোটের প্রস্তুতির জন্য কত দিন সময় প্রয়োজন, তা জানাতে আরও এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, প্রাথমিক যে পরিকল্পনা কমিশন করেছিল, তাতে সংশ্লিষ্টরা তাদের মতামত দিয়েছেন। তারা বিষয়টি নিয়ে পুনরায় কমিশনে বসে আলোচনা করবেন। তিনি আরও বলেন, অন্যান্য নির্বাচনের ক্ষেত্রেও আইন অনুযায়ী যখন যে সময় উপযুক্ত মনে হবে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্বীকার করেন যে, সম্ভাব্য সময়ের মধ্যকার বর্তমান ব্যবধান খুবই সংক্ষিপ্ত এবং এত কম সময়ের মধ্যে সব ব্যবস্থা করা নিয়ে আরও কাজ করার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন>>চলতি বছর হচ্ছে না ইউনিয়ন পরিষদ নির্বাচন

এদিকে, বর্তমান পরিস্থিতি নিয়ে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে যে, ধরপাকড় ও কঠোর নজরদারির পরেও নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ফলে পুলিশ কর্মকর্তারা নতুন করে ধরপাকড় অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। তৌহিদুল হক ইত্তেফাককে জানান, রাজনৈতিক বিষয়ে পুলিশের ওপর চাপ প্রয়োগ করা ঠিক নয়। এমনিতেই পুলিশ বাহিনী এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, এই সময়ে বাড়তি চাপ তৈরি করলে তা ভালো ফল বয়ে আনবে না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলতি বছর হচ্ছে না ইউনিয়ন পরিষদ নির্বাচন

আপডেট সময় : ০৯:০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬