ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

চট্রগ্রাম গোয়েন্দা পুলিশের অভিযানে এনআইডি সার্ভার হ‍্যাকার আটক-৩

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

চট্রগ্রাম গোয়েন্দা পুলিশের অভিযানে এনআইডি সার্ভার হ‍্যাকার আটক-৩

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জন্ম নিবন্ধন সার্ভার আইডি-পাসওয়ার্ড হ্যাক করে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট তৈরি করে দেওয়া চক্রের ০৩ সদস্য আটক।

বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনাসহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারনসহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম-এর বলিষ্ঠ নেতৃত্বে অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অনলাইন জন্মনিবন্ধন সার্ভার আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে একটি চক্র রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দিচ্ছে।

ভূয়া জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সহায়তা করছে। এ মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে আরিফ (২৭), পিতা- ফয়েজ আহম্মদ, , স্থায়ী ঠিকানা- কায়কখালী পাড়া, ০৩ নং ওয়ার্ড,থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার বর্তমান ঠিকানা- ২২ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, সিএমপি, চট্টগ্রাম কে গ্রেফতার করেন।

ধৃত মো: আরিফ (২৭) তার বোন পরিচয় দিয়ে আফরোজা আক্তার, পিতা- আবুল হাসেম, সাং- দক্ষিণ গাছবাড়িয়া, চন্দনাইশ পৌরসভা, থানা- চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম-এর পাসপোর্ট আবেদনের ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ডিএসবি অফিসারের নিকট উপস্থাপন করতে গেলে ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের পাসপোর্টের আবেদনের বিষয়টি সামনে আসে।

উক্ত পাসপোর্ট আবেদনে প্রদত্ত বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিক ছিলো না। ধৃত মো: আরিফ (২৭ )’কে জিজ্ঞাসাবাদে সে ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট করে দেওয়ার চেষ্টার বিষয়টি স্বীকার করে।

তার স্বীকারোক্তি ও প্রদত্ত তথ্য মোতাবেক চক্রের অপর দুই সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটকৃত প্রথম জন হলেন, মো: জসিম উদ্দিন (৩০), পিতা- নবী হোসেন, মাতা- ছলেমা খাতুন, স্থায়ী ঠিকানা- সাং- ঈদগাঁও, জেলা- কক্সবাজার (নতুন ঠিকানা) এবং  ফজু শিকদার পাড়া, ০১ নং ওয়ার্ড, ১২ নং ইউপি, নবী হোসেনের বাড়ি, থানা ও জেলা-কক্সবাজার (পুরাতন ঠিকানা) এবং বর্তমান ঠিকানা- রমনা আবাসিক, কামরুলের কলোনী, ০৫ নং বাসা, ২৪ নং ওয়ার্ড, থানা- হালিশহর, সিএমপি, চট্টগ্রাম।

অপরজন মো. তারেক (২৯), পিতা-মৃত আবু তাহের,মাতা- হাজেরা বেগম, স্থায়ী-ঠিকানা- সাং- গল্লাই, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- রমনা আবাসিক, দিদারের ভাড়া ঘর, ০৩ নং বাসা, ২৪ নং ওয়ার্ড, থানা- হালিশহর, সিএমপি, চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নিকট হতে ০৩টি মোবাইল ফোন ও মোবাইল ফোনে রক্ষিত ভুয়া জন্মনিবন্ধন সনদের পিডিএফ ও ছবি উদ্ধার করা হয়।

বর্ণিত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজুসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “চট্রগ্রাম গোয়েন্দা পুলিশের অভিযানে এনআইডি সার্ভার হ‍্যাকার আটক-৩”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্রগ্রাম গোয়েন্দা পুলিশের অভিযানে এনআইডি সার্ভার হ‍্যাকার আটক-৩

আপডেট সময় : ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩