ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে নাছির, নওফেল ও মাহতাবের বাসায় পুলিশের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার অবস্থান নিশ্চিত হতে বুধবার (১৮ নভেম্বর) রাতে তাঁদের নিজ বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের আওতায় থাকা নেতারা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। পৃথক তিনটি স্থানে চালানো এই অভিযানে সংশ্লিষ্ট নেতাদের কাউকে পাওয়া যায়নি।

রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানা পুলিশের ১৫ থেকে ২০ সদস্যের একটি দল আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে হানা দেয়। পুলিশ সদস্যরা সেখানে প্রবেশ করে তাঁর অবস্থানের বিষয়ে খোঁজখবর নেন এবং পুরো এলাকায় তল্লাশি চালান। এর পরপরই পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান। একই রাতে পাঁচলাইশের চশমা হিল এলাকায় মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনেও তল্লাশি চালানো হয়। নওফেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। তাঁর মা হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর চকবাজার থানার পল্টন রোডের বাসভবনেও পুলিশি তল্লাশি হয়েছে।

মাহতাব উদ্দিন চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা মরহুম জহুর আহমেদ চৌধুরীর সন্তান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানের আগে মঙ্গলবার দিবাগত রাতে নগরের এনায়েত বাজার এলাকা থেকে স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ছলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। নাশকতা সংক্রান্ত মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ছলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় রাজনীতিতে আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে নাছির, নওফেল ও মাহতাবের বাসায় পুলিশের অভিযান

আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬