ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল: স্পিকার হাফিজ ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প তরুণদের চাপ সামলানোর ঘাটতিতে বিদায় বাংলাদেশের, আক্ষেপ কোচ ডুলির ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার চীনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা অলিম্পিকে রোলার স্কেটিং নিতে দৃঢ়প্রতিজ্ঞ নতুন সভাপতি কায়েস আহমেদ শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা

গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল: স্পিকার হাফিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এসব কথা বলেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং সেই সংকটে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো জীবন উৎসর্গ করতেও পিছপা হননি।

বিগত ১৫ বছরের সময়কালকে দুঃশাসনের ইতিহাস হিসেবে অভিহিত করে স্পিকার বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। তিনি শহীদ আবু সাঈদের সাহসিকতার কথা স্মরণ করে বলেন, বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো সেই সাহসের বিপরীতে সামরিক বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। স্বাধীনতার পর অনেক ক্ষেত্রে সেই গৌরব ও অবদানকে অস্বীকার করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল।

স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বাধীনতার পরপরই ইতিহাস বিকৃত করা হয়েছিল। সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে তৎকালীন সময়ে মানুষ প্রশিক্ষণ ছাড়াই অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল। পৃথিবীর অন্য যেকোনো জাতির তুলনায় বাংলার মানুষের এই সাহসিকতা অসীম। তিনি আবেগাপ্লুত হয়ে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সম্মুখসমরের কথা তুলে ধরেন এবং কর্নেল মোদাচ্ছির আলী খানের বীরত্বের প্রশংসা করেন।

নিজের সামরিক জীবনের কথা উল্লেখ করে স্পিকার বলেন, রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়া আমার জন্য সম্মানের। সামরিক বাহিনীতে কাটানো আট বছর জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল: স্পিকার হাফিজ

আপডেট সময় : ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬