ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

কোম্পানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধার ভূমি আত্মসাৎ এর অভিযোগ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধার ভূমি আত্মসাৎ এর অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের কোম্পানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধার ভূমি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

উপজেলার উত্তর রাজনগরের স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মক্রম আলীর (মুক্তি নং ০৫০১০৮০১৮২) ভূমি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায় মোহাম্মদ বাক্কার মিয়া পিতা মৃত তেরা মিয়া, একই গ্রামের বাসিন্দা বাক্কার মিয়ার পুত্র তোফাজ্জল মিয়া, রুপা মিয়া পিতা মৃত মুজিবুর রহমান তাহার পুত্র জাহাঙ্গীর আলম সর্ব সাকিন ডালারপার, পো: দয়ারবাজার, জেলা সিলেট এবং অজ্ঞাত আরো ৩-৪ জন তাহার ভূমি জোরপূর্বক অনেকদিন যাবৎ দখল করে আসছেন।

উক্ত বিষয়ে গ্রাম্য শালিসে বিষয়টি নিয়ে অনেকবার বসলেও কোনো সোরাহা না হওয়ার কারনে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা মক্রম আলী। বিষয়টি জানতে সরোজমিনে গেলে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম চেরাগ বিষয়টির সত্যতা স্বীকার করেন।

এই বিষয়ে আরো জানার জন্য কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন বিষয়টি আমি জেনেছি জানার পরই সহকারী কমিশনার ভূমির মাধ্যমে উনার ভূমি রক্ষা করার জন্য যতাযত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ভোক্তভোগী মামলা করেছেন ১৪৪ ধারা জারি করার জন্য কিন্তু এখনও আমরা কোর্টের কোনো নির্দেশ পাই নি।

এই আদেশ না পেলেও যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা সেহেতু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উনার জায়গা রক্ষার্থে উপজেলা প্রশাসন এবং থানা থেকে সহযোগিতা করে যাচ্ছি ।

বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হিল্লোল রায় বলেন উক্ত বিষয়টি আমরা দেখছি এবং উক্ত জায়গা নিয়ে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা যতাযত ব্যাবস্তা গ্রহণ করে যাচ্ছি ।

অভিযোগের বিষয়ে সত্যতা জানার জন্য অভিযুক্ত বাক্কার মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আরোপিত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং এ ও বলেন এই জায়গা সংক্রান্ত বিষয় তার কোনে সংশ্লিষ্টতা নেই, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

আনীত অভিযোগে অভিযুক্ত বাক্কার মিয়ার সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করা প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা মক্রম আলী বলেন আমি এই ক্ষমতাশীল ব্যাক্তিদের কাছে অসহায় এবং ভীতসন্তস্ত্র। তাই আমার ভূমি আত্মসাৎ এর দায়েরকৃত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোম্পানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধার ভূমি আত্মসাৎ এর অভিযোগ

আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩