কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ও মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় বিজিবির পৃথক ৩টি অভিযানে ভারতীয় ৩৭ বোতল মদসহ ১ জন মাদক কারবারি ও ১টি মোটরসাইকেল, এবং ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট ও ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
রবিবার সকালে ও দুপুরে এসব জব্দ ও আটক করা হয়েছে বিজিবি জানায়, বিজিবির বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে, মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্ট হতে হাবিলদার মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৩ বোতল মদসহ একজন মাদক কারবারি ও ১টি মোটরসাইকেল আটক করে। আটককৃত হলেন, রাজশাহী জেলার, দামপুরা থানার, শিতলাই গ্রামের, আজিজ এর ছেলে, মোঃ হাসিম আলী (৪২)।
অন্যদিকে মিরপুর উপজেলার রেলওয়ে ষ্টেশন এলাকায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় হাবিলদার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি আটক করে।
২৭ ডিসেম্বর শনিবার দুপুরের দিকে ধর্মদাহ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থান হতে হাবিলদার মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজারমূল্য-৫,৬৮,৬০০/- (পাঁচ লক্ষ আটষট্টি হাজার ছয়শত) টাকা।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া ৪৭বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে।
Leave a Reply