কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদক ও মোটর সাইকেলসহ ১ জন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদক ও মোটর সাইকেলসহ ১ জন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদক ও মোটর সাইকেলসহ ১ জন আটক

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে আটককৃত  মাদক।

 

 

 

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে মাদক ও মোটর সাইকেলসহ ১ জন আটক

 

 

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ও মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় বিজিবির পৃথক ৩টি অভিযানে ভারতীয় ৩৭ বোতল মদসহ ১ জন মাদক কারবারি ও ১টি মোটরসাইকেল, এবং ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট ও ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়েছে।

 

 

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

 

 

রবিবার সকালে ও দুপুরে এসব জব্দ ও আটক করা হয়েছে বিজিবি জানায়, বিজিবির বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে, মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্ট হতে হাবিলদার মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে।

পড়ুন>> দৌলতপুরে সুশৃঙ্খল পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু

অভিযানে ১৩ বোতল মদসহ একজন মাদক  কারবারি ও ১টি মোটরসাইকেল আটক করে। আটককৃত হলেন, রাজশাহী জেলার, দামপুরা থানার, শিতলাই গ্রামের, আজিজ এর ছেলে, মোঃ হাসিম আলী (৪২)।

 

 

অন্যদিকে মিরপুর উপজেলার রেলওয়ে ষ্টেশন এলাকায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় হাবিলদার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি আটক করে।

 

 

২৭ ডিসেম্বর শনিবার দুপুরের দিকে ধর্মদাহ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থান হতে হাবিলদার মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

পড়ুন>> বিশ্বম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান

 

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজারমূল্য-৫,৬৮,৬০০/- (পাঁচ লক্ষ আটষট্টি হাজার ছয়শত) টাকা।

 

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া ৪৭বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!