কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধি হাসানুর পরিবেশ বান্ধব কলম তৈরি করে সারা ফেলেছেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধি হাসানুর পরিবেশ বান্ধব কলম তৈরি করে সারা ফেলেছেন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধি হাসানুর পরিবেশ বান্ধব কলম তৈরি করে সারা ফেলেছেন

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধি হাসানুর পরিবেশ বান্ধব কলম তৈরি করে সারা ফেলেছেন

কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধি হাসানুর পরিবেশ বান্ধব কলম তৈরি করে সারা ফেলেছেন।

এবার কুড়িগ্রামের শারীরিক প্রতিবন্ধি হাসানুর রহমান পরিবেশ বান্ধব কাগজের তৈরি কলম বানিয়ে আত্মকর্মসংস্থানের স্বপ্ন বুনছেন । নিজেই কলম তৈরি করে বিক্রি করে নিজের পড়ালেখার খরচ মেটানোর পাশাপাশি সে সংসারের বাড়তি উপার্জন করছেন।

শারীরিক প্রতিবন্ধি হাসানুর রহমানের বাড়ি ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন। ঐ ইউনিয়নের সীমান্তবর্তি তালুক শিমুলবাড়ি গ্রামের মোঃ হাসেন আলীর ছোট ছেলে। ফুলবাড়ি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র হাসানুর। শারীরিক প্রতিবন্ধি হওয়া সত্বেও সমাজের বোঝা না হয়ে পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছেন।

জানা গেছে, শারিরিক প্রতিবন্ধি মোঃ হাসানুর রহমান। করোনার সময় থেকে ইউটিউব দেখে নিজে নিজেই কাগজ দিয়ে পরিবেশ বান্ধব কলম তৈরির প্রশিক্ষণ নেন।

এরপর প্রায় এক বছর চেষ্টার পর নিজেই সেই কলম তৈরি করেন। পরিবেশবান্ধব কলম তৈরিতে কাগজ,আঠা এবং কলমের শিসের জন্য গড়ে প্রতিটি কলমের জন্য ব্যয় হয় ৩-৫টাকা। আর এসব কলম বিক্রি করেন ৫/৭টাকা দরে। গড়ে প্রতিদিন ১৫০ হতে ২শতাধিক কলম তৈরি করতে পারেন হাসানুর রহমান।

এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, বাজারসহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিস্ঠানের কাছে এই কলম বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন। সংসারেও বাড়তি অর্থের জোগান দিচ্ছেন শারিরীক প্রতিবন্ধি হাসানুর।

হাসানুর রহমানের বাবা মোঃ হাসেন আলী বলেন, চার ভাই ও বোনের মধ্যে হাসানুর রহমান আমার ছোট ছেলে। সে শারিরীক প্রতিবন্ধি হওয়ার পরেও কাগজের কলম তৈরি করছে।প্রথমে সামান্য ৫০০ টাকা দিয়ে তাকে সহযোগিতা করি।কলম তৈরি করে যা আয় করে ওর লেখাপড়ার খরচের পাশাপাশি আমাকেও সাহায্য করে সে।

ঐ এলাকার শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, হাসানুর ভাইয়ের কাগজের তৈরি কলম ব্যবহার করছি।এটা অনান্য কলমের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের কেননা সাধারণ কলম ব্যবহার করলে হাত ব্যথা করে,আঙুল ঘেমে পিচ্ছিল হয়। কাগজের তৈরি কলম ব্যবহারে এ ধরনের কোন সমস্যা হয় না।

হাসানুর রহমান বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতি কারক প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার জন্য কাগজের তৈরি কলম তৈরি করি। এছাড়া প্লস্টিকের শীষ ব্যবহার না করে অন্য উপায়ে কলম তৈরির চেষ্টা করছি।বাজারে কাগজের তৈরি কলমের চাহিদা ভালো।সরকারি কোন সহযোগিতা পেলে বাণিজ্যিক ভাবেও কাগজের কলমের ব্যবসায় প্রসার করতে পারবো।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন,এটা খুবই ভালো উদ্যোগ। শারিরিক প্রতিবন্ধি হাসানুর রহমানকে প্রশিক্ষণ ও আর্থিক সহয়তা করার পাশাপাশি এই কর্মসংস্থানটির যেন স্থায়িত্ব পায় সেই বিষয়ে সহযোগীতার বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

উল্লেখ্য চলতি বছরের,৭ই সেপ্টেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের সঞ্জয় চৌধুরীর উদ্যোগে গ্রীন ইকো নামের একটি সংগঠন কাগজের তৈরী কলম বানানো শুরু করেন।  “কাগজের তৈরী কলম কালি ফুরালেই জন্ম নেবে গাছ ” শিরোনামে অনলাইন পোর্টালসহ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। যার ফলে কুড়িগ্রাম সহ দেশে ব্যাপক সাড়া ফেলেছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!