কুড়িগ্রামে অনুমতি ছাড়াই ইট প্রস্তুত: ইটভাটা কর্তৃপক্ষকে অর্থদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে অনুমতি ছাড়াই ইট প্রস্তুত: ইটভাটা কর্তৃপক্ষকে অর্থদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র

কুড়িগ্রামে অনুমতি ছাড়াই ইট প্রস্তুত: ইটভাটা কর্তৃপক্ষকে অর্থদণ্ড

সাঈদ আহমেদ বাবু
  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
কুড়িগ্রামে অনুমতি ছাড়াই ইট প্রস্তুত: ইটভাটা কর্তৃপক্ষকে অর্থদণ্ড
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

 

কুড়িগ্রামে অনুমতি ছাড়াই ইট প্রস্তুত: ইটভাটা কর্তৃপক্ষকে অর্থদণ্ড

 

কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি ইটভাটা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

 

 

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকস এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পড়ুন>>প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭ দোকানদারের জরিমানা

 

পরিদর্শনকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

 

 

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।

 

 

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়াও জেলা পুলিশের সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!