ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

কালীগঞ্জের কালোজাদুর গুজবে বিদ‍্যালয়ের ক্লাস বর্জন ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৩২৮৯৬ বার পড়া হয়েছে

কালীগঞ্জ উপজেলার কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে কালোজাদুর গুজবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জের কালোজাদুর গুজবে বিদ‍্যালয়ের ক্লাস বর্জন ও মানববন্ধন-বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়াকে কেন্দ্র করে ‘কালোজাদুর’ গুজব ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার কালুখালি মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অদ্ভুত ঘটনা ঘটে।

জানা যায়, একই শ্রেণিতে পড়াশোনা করা রানী ও সিনিয়ার মধ্যে পড়াশোনাকে কেন্দ্র করে প্রতিযোগিতা ছিল। এরই মধ্যে রানী অসুস্থ হয়ে পড়লে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, সিনিয়া নাকি তাকে কালোজাদু করেছে। এই অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

পড়ুন>> কুড়িগ্রামে ৩৬ পয়েন্টে ভাঙনে ভিটেবাড়ি ছাড়া ৫ শতাধিক পরিবার

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “একটি মেয়ে অসুস্থ হয়েছে, সেখানে আরেকটি মেয়ের দোষ কোথায়? আসলে শিক্ষকদের উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “আধুনিক যুগে ছেলেমেয়েরা কী শিখছে? এ ঘটনায় একদিকে যেমন অসুস্থ শিক্ষার্থীর সম্মানহানি হয়েছে, অন্যদিকে সিনিয়া নামের মেয়েটির লেখাপড়াও সংকটে পড়ে গেল।”

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, “ঘটনার বিষয়ে আমরা কিছুই জানি না। ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীরা এসব কার্যক্রম করেছে।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, “বিষয়টি খতিয়ে দেখার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন>> পলাশবাড়ীতে নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি

এদিকে স্থানীয় সচেতন মহলের ধারণা, কালোজাদুর অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন ও বিক্ষোভের নেপথ্যে অন্য কোনো কারণও থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালীগঞ্জের কালোজাদুর গুজবে বিদ‍্যালয়ের ক্লাস বর্জন ও মানববন্ধন

আপডেট সময় : ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬