কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ মোতাবেক রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল অলম শফি, সিনিয়র সহ সভাপতি আঃ রশিদ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিএসসি।
অন্যান্যধের মধ্যে সহ সাংগঠনিক সম্পাদক কাজী কামারুজ্জামান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড.মোজাহারুল আলম বাবলু, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও যুবদলের আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুশো, উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম ছোট, ছাত্রনেতা আপেল জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























