কাউনিয়ায় জাতীয় রুপ রেখা ২০২১ বাস্তবায়নে শ্রেণি শিক্ষকগণের বিষয় ভিত্তিক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
- আপডেট সময় : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকগণের বিষয় ভিত্তিক শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম রবিবার বিকাল সাড়ে ৪টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়ে সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের( প্রশিক্ষণ উইং)এর সহকারী পরিচালক রাজীব কুমার দাশ।
সমাপনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ।
“৮ বিষয়ে উপজেলার ৪ শ’ ৩৫ জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ করেন। ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রশিক্ষক রঙ্গদ চন্দ্র বর্মণ আকতারুজ্জামান, স্বপন কুমার, কৃষ্ণারানী চক্রবর্তী, মোছাঃ সাজেদা বেগম প্রমূখ।
বাংলা, ইংরেজি, গণিত,ইসলাম ধর্ম,শিল্প ও সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, বিজ্ঞান, ডিজিটাল টেকনোলজি সহ ৮ বিষয়ে উপজেলার ৪ শ’ ৩৫ জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ নেন। ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























