কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন গত মঙ্গলবার রাতে বকুল তলা বাজারস্থ পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিম আলীর সভাপতিত্বে সন্মেলেনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হারাগাছ পৌর সভার সাবেক মেয়র মুহাঃ হাকিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ উপজেলা শাখার সহসভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল জলিল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মোঃ আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক শহিদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী বাবু ২নং ওয়ার্ড সভাপতি আশরাফুল আরেফিন হিমেল,৪নং ওয়ার্ড সভাপতি মোঃ মোখলেছুর রহমান মুকুল,আওয়ামী লীগ নেতা হোসেন আলী প্রমূখ। সভায় ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ তৃর্ণমুল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সন্মেলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। পরবর্তীতে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে এ কথা জানিয়ে সন্মেলন সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply