ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কর অঞ্চল-১০-এ ৫৪ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে

কাউনিয়ায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৭:৫১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

কাউনিয়ায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুরের কাউনিয়া উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কাউনিয়া ভ্রাম্যমান প্রশিক্ষক সমবায় কার্যালয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। এছাড়া জুম প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মোঃ ফরিদ উদ্দিন সরকার। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়, রংপুরের প্রশিক্ষক মোঃ নুরুন্নবী বসুনিয়া।

পড়ুন>> কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু: ন্যায়বিচারের আশায় অভিযোগকারীরা

কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রশিক্ষক মোঃ আফছার আলী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় অফিসার এএইচএম তারিকুল শরীফ।

সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিদর্শক মোঃ মাজেদ তালুকদার এবং রেহেনা পারভীন। প্রশিক্ষণে উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা সকলেই সংশ্লিষ্ট সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য। প্রশিক্ষণে তাদেরকে হাতে-কলমে হিসাবরক্ষণ ও নিরীক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি সমবায় আইন ও বিধিমালা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

পড়ুন>>তাড়াশে বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় এবং এতে উত্তীর্ণদের মধ্য থেকে তিনজন সমবায়ীকে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম সমবায় সমিতিগুলোর দক্ষতা বুদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬