কাউনিয়ায় বিশ্ব মা দিবসে পালিত
- আপডেট সময় : ০৬:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় বিশ্ব মা দিবসে পালিত হয়েছে।
পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা, অকৃত্রিম দরদ ও ভালোবাসা।
তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়।
সেই ধারাবাহিকতায় কাউনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও অসহায় গরীব মা’দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) মনোনীতা দাস,উপজেলা কৃষি অফিসার মোছা. শাহনাজ পারভীন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ, সহকারী তথ্য প্রোগ্রাম কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার সেন প্রমূখ।
আলোচনা শেষে অসহায় গরীব মা’দের মাঝে চাল, ডাল, তেল, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


























