কাউনিয়ায় বিপুল পরিমান মাদকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২৮৭৪৭ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বিপুল পরিমান মাদকসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কাউনিয়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে সোমবার রাতে ৩ জন মাদক কারবারিককে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি চালিয়ে ০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পড়ুন>> তাহিরপুরে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক
এ ঘটনায় শ্রী শশীকান্ত রায় (৪৭) এবং বাবু রবিন চন্দ্র (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০,০০০ টাকা এবং ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়েছে।
অপর এক অভিযানে কাউনিয়ার কুর্শা ইউনিয়নের আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাফিজুর রহমান (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,৫০০ টাকা।
পড়ুন>>পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন ও ভ্যাকসিনের ঘাটতিতে চিকিৎসায় চরম বিপর্যয়
উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন ৩ মাদক কারবারিকে গ্রেফতকরের বিষয়টি নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























