সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ১০:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, আওমীলীগ নেতা কর্মী ও পুলিশ হত্যা সহ অবরোধের প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, হামলা ভাংচুর, হরতাল, অবরোধ, আওয়ামী লীগ নেতা ও পুলিশ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া উপজেলার ৯০ দশকের সাবেক ছাত্র লীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পদ বঞ্চিত নেতা কর্মীদের ব্যানারে গালর্স স্কুল মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পদ বঞ্চিত আওয়ামী লীগ নেতা মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, সাইফুল ইসলাম সেলিম, হাবিবুর রহমান, দিলদার আলী,হাসনা পারভীন মুক্তি প্রমূখ।
আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সকাল থেকে দুপুর পর্যন্ত গালর্স স্কুল মোড়ে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করে।
বক্তারা অবিলম্বে অগ্নি সন্ত্রাস বন্ধ, আওয়ামী লীগ নেতা ও পুলিশ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
Facebook Comments Box

























