কাউনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রংপুরের কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে ও
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মনজুদার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, সারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম,কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক সুশান্ত কুমার সরকার প্রমূখ।
ফাইনাল খেলায় সারাই ইউনিয়ন পরিষদ একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে কুর্শা ইউনিয়ন পরিষদ বিজয় লাভ করেছে। শেষে বিজয়ী ও বিজেতা দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























